২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ৩৬৪

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:৫৩ অপরাহন, সেপ্টেম্বর ৬, ২০২৫

ডেঙ্গু। ফাইল ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৪ জন রোগী।

শনিবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ৪৯ জন, চট্টগ্রামে ৭৬ জন, ঢাকার বাইরে বিভাগীয় এলাকায় ৫০ জন, ঢাকা উত্তর সিটিতে ৫৮ জন, দক্ষিণ সিটিতে ৭৩ জন, খুলনায় ৩৮ জন এবং ময়মনসিংহে ২০ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আরও ৩৫৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ১৫৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। একই সময়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮৩১ জনে।

উল্লেখ্য, দেশে এক বছরে সর্বাধিক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ২০২৩ সালে—৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। এরপর ২০২৪ সালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।

Nagad