৯ বছরে আশা ও ভালোবাসার প্রতীক ‘কাঠপেন্সিল পাঠশালা’: নাদিয়া আনোয়ার

শাহজালাল রোহান:শাহজালাল রোহান:
প্রকাশিত: ২:৩৭ অপরাহন, সেপ্টেম্বর ৭, ২০২৫

৯ বছরে আশা ও ভালোবাসার প্রতীক ‘কাঠপেন্সিল পাঠশালা’: নাদিয়া আনোয়ার

প্রায় ৯ বছর আগে ছোট একটি উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছিল ‘কাঠপেন্সিল পাঠশালা’। সেই পাঠশালা আজ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আশা, ভালোবাসা ও উজ্জ্বল ভবিষ্যতের এক আশ্রয়স্থলে পরিণত হয়েছে-এমনটাই বলছিলেন, পাঠশালার প্রতিষ্ঠাতা, এআইইউবিএর ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য মিস নাদিয়া আনোয়ার। তিনি এই উদ্যোগকে তার আত্মার একটি অংশ বলেও মন্তব্য করেছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সুন্দর এই আয়োজনে অংশ নিয়ে নাদিয়া আনোয়ার বলেন, অনেক সুবিধাবঞ্চিত শিশু, যারা সঠিক শিক্ষা এবং তিন বেলা খাবার থেকে বঞ্চিত, তাদের জন্য এই ছোট্ট জায়গাটি তাদের স্বপ্নের পৃথিবী হয়ে উঠেছে। এখানে তারা পড়াশোনা করে, গান গায়, নাচে, ছবি আঁকে, হাসে এবং নতুন জামা পরে।

তিনি বলেন, এই ছোট ছোট আনন্দগুলোই হয়তো তাদের জীবনের সবচেয়ে মধুর শৈশবের স্মৃতি হয়ে থাকবে। এই উপলব্ধি তার হৃদয়কে একই সাথে ব্যথিত এবং আলোকিত করে তোলে।

৯ বছরে আশা ও ভালোবাসার প্রতীক ‘কাঠপেন্সিল পাঠশালা’: নাদিয়া আনোয়ার

তিনি আরও বলেন, কাঠপেন্সিল পাঠশালা প্রতিষ্ঠার পেছনে আমার স্বপ্ন ছিল শুধু শিক্ষা দেওয়া নয়, বরং শিশুদের ভালোবাসা, যত্ন, মর্যাদা এবং জীবনের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করার সুযোগ করে দেওয়া, যা প্রতিটি শিশুর প্রাপ্য।

সোশ্যাল মিডিয়া দেওয়া এক স্ট্যাটাসে মিস নাদিয়া আনোয়ার জানায়, সম্প্রতি এই আনন্দ উৎসবে শিশুদের সাথে যুক্ত হয়েছিল এআইইউবি সময় ক্লাব, পেন্টেল বাংলাদেশ এবং নিসিন বাংলাদেশ। এই প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানা। তিনি লিখেন, আপনারা শুধু জিনিসপত্র উপহার দেননি, বরং শিশুদের কাছে ভালোবাসা, রং এবং নতুন জামা নিয়ে এসেছেন। আপনারা তাদের এমন কিছু দিয়েছেন, যা তারা সারাজীবন মনে রাখবে-আনন্দ, গর্ব এবং নিজেদেরকে কোনো কিছুর অংশ মনে করার অনুভূতি।

তিনি বলেন, শিশুদের উজ্জ্বল হাসি, নতুন পোশাকে তাদের উচ্ছ্বাস এবং নিষ্পাপ আনন্দ দেখা তার নিজের জীবনেরও অন্যতম সেরা দিন ছিল।

Nagad

৭ সেপ্টেম্বর/ এসআর