ডেঙ্গুতে প্রাণ হারাল আরও ২ জন, হাসপাতালে ভর্তি ৬২৫

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৫১ অপরাহন, সেপ্টেম্বর ১০, ২০২৫

ছবি: এআই

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৯ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৬।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৫ জন। এ সময় ৬০৪ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল (সিটি করপোরেশনের বাইরে) ৯৬, চট্টগ্রাম ১১২, ঢাকা ২১৪ (উত্তর ৮৭, দক্ষিণ ১৩০), খুলনা ১৭, ময়মনসিংহ ১৫, রাজশাহী ৩৭, রংপুর ১৪ এবং সিলেট ৩ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানিয়েছেন, ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এর প্রকোপ বাড়ছে। তিনি বলেন, মশা নিরোধক ওষুধ ব্যবহারসহ সচেতনতা বৃদ্ধিই সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, জেল-জরিমানা বা জনসচেতনতা বাড়ানোই যথেষ্ট নয়; সঠিক জরিপ ও দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

২০২৩ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন।

Nagad