আগারগাঁও পাসপোর্ট অফিসে র‍্যাবের দালালবিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:১৬ অপরাহন, সেপ্টেম্বর ১৫, ২০২৫

রাজধানীর শেরে বাংলানগর থানাধীন আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে র‍্যাব–২। সংগৃহীত ছবি

রাজধানীর শেরে বাংলানগর থানাধীন আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে র‍্যাব–২।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে এ অভিযান শুরু হয়। র‍্যাব–২ এর সিনিয়র এএসপি আসিফ জানান, অভিযানে বেশ কয়েকজন দালালকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে।

তিনি বলেন, অভিযান শেষে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।