ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬ জন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৩৪ অপরাহন, সেপ্টেম্বর ১৫, ২০২৫

ছবি: এআই

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৩৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন ভর্তি রোগীদের বিভাগ অনুযায়ী সংখ্যা:

বরিশাল: ১৩১ জন, চট্টগ্রাম: ৯২ জন, ঢাকা (সিটি করপোরেশনের বাইরে): ১৩১ জন, ঢাকা উত্তর সিটি: ১০৫ জন, ঢাকা দক্ষিণ সিটি: ৯৭ জন, খুলনা: ২৯ জন, ময়মনসিংহ: ৬ জন, রাজশাহী: ৩৪ জন, রংপুর: ৭ জন, সিলেট: ৪ জন।

গত একদিনে ৫০২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা ৩৬,৫২৮।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩৮,৫২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এই সময়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জন।

Nagad