শাওমি বাংলাদেশের রেডমি ১৫ উদযাপন: তারকা ও কনটেন্ট ক্রিয়েটরের মিলনমেলা

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৪১ অপরাহন, সেপ্টেম্বর ২৭, ২০২৫

অদম্য শক্তি, তারার ভিড় এবং প্রাণচাঞ্চল্যের সঙ্গে আয়োজন করা হলো শাওমি বাংলাদেশ’এর রেডমি ১৫ পাওয়ার নাইট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় তারকা, কনটেন্ট ক্রিয়েটর এবং প্রযুক্তিপ্রেমী শাওমি ফ্যানরা। পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছিল নতুন রেডমি ১৫ স্মার্টফোনের মূল ফিচার তুলে ধরার উদ্দেশ্যে—অফুরন্ত ব্যাটারি ও শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসরের আকর্ষণীয় সংমিশ্রণ প্রদর্শনের জন্য।

জনপ্রিয় উপস্থাপক রাফসান শাবাব অনুষ্ঠানের উপস্থাপনা করেন, যেখানে গান শোনার মাধ্যমে প্রীতম হাসান ও জেফার উপস্থিতদের মাতিয়ে তোলে। এছাড়া কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদির, তাসরিফ খান, মাশা, পারশা, সারিকা সাবা, স্যাম জোন, তুষার, ওয়াহিদ, সোহাগ মিয়া এবং অন্যান্য জনপ্রিয় ক্রিয়েটররা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘রেডমি ১৫ পাওয়ার নাইট ছিল অফুরন্ত শক্তি, সৃজনশীলতা এবং আমাদের কমিউনিটির প্রাণশক্তি উদযাপনের এক অনন্য উৎসব। জীবনের ব্যস্ত মুহূর্তগুলোতে রেডমি ১৫ পাশে থাকবে, যেমন এই সন্ধ্যা আমাদের কাছে শক্তি ও ভালোবাসার প্রতিচ্ছবি।’

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘রেডমি ১৫ পাওয়ার নাইট ছিল অফুরন্ত শক্তি, সৃজনশীলতা আর আমাদের কমিউনিটির প্রাণশক্তিকে উদযাপনের এক অনন্য উৎসব। জীবনের সবচেয়ে ব্যস্ত আর উজ্জ্বল মুহূর্তগুলোতে পাশে থাকার জন্য রেডমি ১৫, ঠিক তেমনি এই সন্ধ্যা ছিলো শক্তি, ভালোবাসা আর ভোলা যায় না এমন অভিজ্ঞতার প্রতিচ্ছবি।’

আমাদের অত্যাধুনিক প্রযুক্তির ডিসপ্লে ও হাই রেজ্যুলেশনের ক্যামেরার স্মার্টফোনে কনটেন্ট বানানো এখন আরও সহজ। এ আয়োজনটি কনটেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের প্রয়াস বলা যায়।’

রেডমি ১৫ স্মার্টফোনে রয়েছে, ‘এন্ডলেস ব্যাটারি, স্ন্যাপড্রাগন পাওয়ার’ ট্যাগলাইনের এই স্মার্টফোনটিতে বিশাল ৭০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারির সাথে রয়েছে ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা। শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ও ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের সমন্বয়ে দারুণ পারফরম্যান্স দিচ্ছে ডিভাইসটি, যা ইতোমধ্যেই টেকপ্রেমীদের নজর কাড়ছে। পাশাপাশি যেকোনো ভিডিও কনটেন্ট কিংবা অ্যান্ড্রয়েড গেমস উপভোগ করা যাবে একদম ক্লিয়ার ও স্মুদ ভিজ্যুয়ালে। কারণ এতে রয়েছে ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে যা শাওমি ফ্যানদের কাছে স্মার্টফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

Nagad

১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র‍্যামের এ স্মার্টফোনটির মূল্য যথাক্রমে ১৭,৯৯৯ টাকা ও ২০,৯৯৯ টাকা।