পুরনো অর্থনীতি পরিবর্তন করে গণতান্ত্রিক কাঠামো গড়বে বিএনপি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৪৩ অপরাহন, নভম্বর ১, ২০২৫

বিএনপি ক্ষমতায় গেলে পুরনো ধাঁচের অর্থনৈতিক কাঠামো পরিবর্তন করে গণতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে এমন এক গণতান্ত্রিক অর্থনীতি গড়ে তোলা হবে, যেখানে প্রত্যেক মানুষ সমানভাবে অর্থনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবে। ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে এক কোটি চাকরি সৃষ্টি করা হবে।’

তিনি আরও বলেন, ‘ঐকমত্য কমিশন জনগণ ও রাজনীতিবিদদের ওপর চাপিয়ে দিতে চায়। কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণই। বিএনপি চায় না এই নির্বাচন বিলম্বিত হোক; জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে।’