ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:০৭ অপরাহন, নভম্বর ১৯, ২০২৫

ছবি: এআই

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪৯। পাশাপাশি নতুন করে ৭৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন মতে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে- ঢাকা মহানগরে ২৫২ জন, ঢাকা বিভাগে (ঢাকার বাইরে) ১৩০ জন, বরিশাল বিভাগে: ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, খুলনা বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৮৮ জন, সিলেট বিভাগে ৩ জন।

চলতি বছর এখন পর্যন্ত ৮৭ হাজার ৭১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোগীর চাপ কমলেও ডেঙ্গুর বিস্তার এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষজ্ঞরা সতর্কতায় অবহেলা না করার আহ্বান জানিয়েছেন।