ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
প্রতিদিনের মতো আজও রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বেসরকারি সংগঠনের একাধিক কর্মসূচি রয়েছে। যানজট ও সময় ব্যবস্থাপনার কথা বিবেচনায় সকালে বের হওয়ার আগে এসব কর্মসূচি সম্পর্কে জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।
শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া উল্লেখযোগ্য কর্মসূচিগুলো নিচে তুলে ধরা হলো-
তারেক রহমানের কর্মসূচি
সকাল ১০টায় খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
সকাল ১০টায় রাজধানীর সামরিক জাদুঘরে অনুষ্ঠিত জাতীয় উপকূল সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ডিসিসিআইয়ের কর্মসূচি
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতে আস্থা বৃদ্ধি: মান নিয়ন্ত্রণে কৌশলগত কাঠামো নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনার বেলা ১১টায় মতিঝিলের ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।

