চলে গেলেন জুলাই বিপ্লবী ওসমান হাদি
জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ওসমান হাদি আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ করেন।
ওসমান হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ওমর হাদি। তিনি গনমাধ্যমকে জানান, চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এছাড়া ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজেও তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে।