ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩১ অপরাহন, december ১৮, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি নিহতের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এক শোকবার্তায় তারেক রহমান শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং এই শোকাবহ সময়ে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

এদিকে একই ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পৃথকভাবে শোক প্রকাশ করেছেন বলে জানান শায়রুল কবির খান।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি মারা যান।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীতে নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে ওই দিনই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

Nagad