ব্র্যাক ব্যাংকে ক্যারিয়ার সুযোগ: ম্যানেজার পদে আবেদন শুরু
বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ট্রেড অপারেশন বিভাগে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
চাকরির ধরন: বেসরকারি চাকরি
আবেদন করার মাধ্যম: অনলাইন
পদের নাম: ম্যানেজার
বিভাগ: ট্রেড অপারেশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অভিজ্ঞতা: ৬ থেকে ১০ বছর
অন্যান্য যোগ্যতা:
আমদানি, রপ্তানি ও ব্যাংক গ্যারান্টি লেনদেন বিষয়ে সুষ্ঠু ব্যাংকিং জ্ঞান থাকতে হবে। পাশাপাশি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও পাওয়ার পয়েন্টে ভালো কম্পিউটার দক্ষতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন শুরুর তারিখ: ২২ ডিসেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখ: ২৮ ডিসেম্বর ২০২৫
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা ব্র্যাক ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.bracbank.com ) গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

