ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ ৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:০৩ অপরাহন, december ২৯, ২০২৫

রাষ্ট্রপতির পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুলসহ ৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করেছে সরকার।

রবিবার (২৮ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুল, সহকারী অ্যাটর্নি জেনারেলে ইব্রাহিম খলিল, আইয়ুব আলী ও মন্টু আলম।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুলের নিয়োগ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ল’ অফিসারর্স অর্ডার, ১৯৭২ এর ৪(১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির পক্ষে তার নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।

অন্যদিকে তিন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এ বি এম ইব্রাহিম খলিল, মোহাম্মদ আইয়ুব আলী (আশরাফী) ও মো. মন্টু আলমের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে গত ২৮ আগস্টের স্মারকে প্রদত্ত নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। তাদের এ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, দু’টি আদেশই অবিলম্বে কার্যকর হবে।

Nagad