এআইইউবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নিসার আহমেদ আর নেই
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নিসার আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে এআইইউবি পরিবার গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অধ্যাপক ড. নিসার আহমেদের মৃত্যুতে এআইইউবিসহ দেশের উচ্চশিক্ষা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।