ভোট চুরি বা কেন্দ্র দখল হলে বসে থাকবো না: আসিফ মাহমুদ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৮ অপরাহন, ফেব্রুয়ার ১১, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘কেউ ভোট চুরি করতে এলে বা কেন্দ্র দখল করে জাল ভোট দিলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না।’

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, সারাদেশে ১১ দলীয় জোট ও এনসিপির পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি রয়েছে। নির্বাচন বাধাগ্রস্ত করার যে কোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে।

তিনি বলেন, ‘কেউ ধানের শীষে ভোট দিতে চাইলে তিনিও যেন নির্বিঘ্নে তার ভোট দিতে পারেন-এটি নিশ্চিত করতে আমাদের নেতাকর্মীরা প্রস্তুত। প্রত্যেকটি ভোটকেন্দ্রে তারা অবস্থান নেবেন।’

দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দলমত নির্বিশেষে সবার ভোটাধিকার নিশ্চিতে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

এনসিপির এই মুখপাত্র আরও বলেন, ‘আমরা শেষ পর্যন্ত মাঠে থাকবো। যে কোনো সমস্যা প্রতিহত করবো এবং প্রতিরোধ গড়ে মানুষের ভোটাধিকার নিশ্চিত করবো।’

Nagad