দুটো শপথই নিলেন জামায়াতের নবনির্বাচিত এমপিরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জামায়াতে ইসলামের নবনির্বাচিত সংসদ সদস্যরা দু’টি শপথই নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি। সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দল এই শপথ গ্রহণ করবে না।
বিএনপির এই সিদ্ধান্তের পর জরুরি বৈঠক করে জামায়াতে ইসলামীও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। একই রকম অবস্থান নিয়েছে ১১ দলীয় জোটের অন্যান্য নেতা ও অংশগ্রহণকারী দলগুলো।