আইসিটি বিভাগে নতুন সচিব হিসেবে কাজী আনোয়ার হোসেনের যোগদান
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নতুন সচিব হিসেবে কাজী আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
রোববার (২৯ মার্চ) দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ মার্চ ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের পর তিনি বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।
দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এ কর্মকর্তা নতুন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।