চট্টগ্রামে আধুনিক আন্তর্জাতিক মানের হাসপাতালের জন্য নাম ও লোগো আহ্বান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:২৫ অপরাহন, মে ২, ২০২৬

চট্টগ্রামে ২০০ শয্যা বিশিষ্ট একটি অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই হাসপাতালের জন্য একটি আকর্ষণীয়, অর্থবহ এবং সৃজনশীল নাম ও লোগো নির্ধারণের লক্ষ্যে দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করে “নাম ও লোগো আহ্বান” কার্যক্রম শুরু হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের সকল নাগরিককে এই উদ্যোগে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আগ্রহীরা নিজেদের প্রস্তাবিত হাসপাতালের নাম ও লোগো ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারবেন। একটি আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিচয় গঠনে সাধারণ মানুষের সৃজনশীল চিন্তাধারাকে সম্পৃক্ত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

আয়োজকরা আরও জানান, নির্বাচিত নাম ও লোগো প্রদানকারীকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে থাকবে ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকিটসহ ৩ দিন ২ রাত ভ্রমণের সুযোগ, যা অংশগ্রহণকারীদের জন্য একটি আকর্ষণীয় প্রণোদনা হিসেবে বিবেচিত হচ্ছে।

নাম ও লোগো প্রেরনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জুন ২০২৬। অংশগ্রহণকারীরা তাদের প্রস্তাব পাঠাতে পারবেন নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমে:

হোয়াটসঅ্যাপ: ০১৭৫৫-৬৯৫৮৫৮
ই-মেইল: [email protected]

এই উদ্যোগের মাধ্যমে আয়োজকরা একটি ব্যতিক্রমধর্মী ও জনসম্পৃক্ত প্রক্রিয়ায় হাসপাতালের পরিচিতি নির্ধারণ করতে চান। সংশ্লিষ্টরা আশা করছেন, দেশের সৃজনশীল মানুষদের অংশগ্রহণে একটি অনন্য নাম ও লোগো নির্বাচন করা সম্ভব হবে, যা ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

Nagad