জুলাই সনদ ইস্যুতে বিএনপি ছলচাতুরী করছে: নাহিদ ইসলাম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৪৪ অপরাহন, মে ৯, ২০২৬

জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন ইস্যুতে বিএনপি ‘ছলচাতুর’ করছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার এখনও ক্লিয়ার পজিশন নেয়নি। একটা ছলচাতুরী করছে। তারা বলছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু কবে, কীভাবে এবং কতদিনের মধ্যে তা বাস্তবায়ন হবে সে বিষয় এখনও ক্লিয়ার না।

শনিবার (৯ মে) রাজধানীর একটি হোটেলে সংস্কারের অচলাবস্থা ও করণীয় নিয়ে আয়োজিত জাতীয় নাগরিক পার্টি-এর সংলাপে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে বর্তমানে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে এবং এ অবস্থা থেকে বেরিয়ে আসার দায়িত্ব সরকারকেই নিতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি। আলোচনার জায়গা না রাখা হলে শান্তিপূর্ণ আন্দোলন আরও কঠিন হবে। কতটা কঠিন হবে, তা নির্ভর করবে সরকার কীভাবে সাড়া দেয় তার ওপর।’

তিনি অভিযোগ করেন, প্রাতিষ্ঠানিক সংস্কার না হওয়ায় সাধারণ মানুষ এখনো এর সুফল পাচ্ছে না। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং মানবাধিকার পরিস্থিতিরও উন্নতি হয়নি বলে মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক অঙ্গনে এখনো অবিশ্বাস বিদ্যমান রয়েছে বলেও উল্লেখ করেন এনসিপির এ আহ্বায়ক।

Nagad