ঈদে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৩৪ অপরাহন, মে ২৪, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকবে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম।

রোববার (২ে৪ মে) ছুটির আগের শেষ কর্মদিবসে বন্দরে ছিল ব্যাপক ব্যস্ততা। আগামীকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে ছুটি, যা চলবে আগামী ১ জুন পর্যন্ত। ২ জুন থেকে আবার স্বাভাবিক হবে বন্দরের কার্যক্রম।

বুড়িমারী সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুড়িমারী ও ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে এ ছুটি নির্ধারণ করা হয়েছে।

তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়ত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ঈদ উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Nagad