বিদ্যুৎ খাতে উত্তরাধিকার সূত্রে দুর্নীতি করা হচ্ছে: এবি পার্টি
বিদ্যুৎ খাতে উত্তরাধিকার সূত্রে দুর্নীতি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, কথা কাজের মিল রাখছে না বিএনপি। দুই মাস আগেও দাম না বাড়ানোর কথা বললেও এখন তা মানছে না তারা।
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে শনিবার (৬ জুন) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, অসামঞ্জস্য বাজেট করতে যাচ্ছে বিএনপি। যা জনগণকে রাজপথে নামতে বাধ্য করবে।
এ সময় তিনি ইসলামী বাংকের সাম্প্রতিক ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যাংকের চেয়ারম্যানকে প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন–আশা ছিল, বিএনপি সংস্কারের পথে আসবে কিন্তু দলটি সেই ফ্যাসিবাদের পথেই হাঁটছে।

