বিয়ে বিতর্কে ক্ষুব্ধ ববি, কাগজপত্র দেখাতে চ্যালেঞ্জ ছুড়লেন নায়িকা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬

ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে নাম জড়িয়ে ছড়ানো ‘কথিত বিয়ে’র খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি।

সোমবার (২৩ জুন) এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে কথা বলেন।

ববি বলেন, মির্জা আবুল বাশারের সঙ্গে তার কোনো বৈধ বৈবাহিক সম্পর্ক নেই। কেউ যদি এ বিষয়ে কোনো আইনগত কাগজপত্র বা প্রমাণ দেখাতে পারে, তবে তিনি যেকোনো সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, ‘একজন শিল্পী হিসেবে বিভিন্ন অফিসে গেলে সম্মান করে বসার ব্যবস্থা করা হয়। সেই ছবি ভুলভাবে ব্যাখ্যা করে অপপ্রচার চালানো হচ্ছে।’

অভিনেত্রীর অভিযোগ, এ ধরনের গুজব তার পরিবারকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। তার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলেও তিনি দাবি করেন।

ববি জানান, মির্জা আবুল বাশার তার একটি সিনেমার সঙ্গে আংশিকভাবে প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন, এবং সেই সম্পর্ককে ভুলভাবে উপস্থাপন করেই এই গুজব ছড়ানো হয়েছে।

Nagad

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর গুলশান এলাকা থেকে মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তারের পর কিছু গণমাধ্যমে তাকে ববির বাসা থেকে আটক করা হয়েছে এবং অভিনেত্রীকে তার ‘কথিত স্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়, যা নিয়ে এ বিতর্কের সূত্রপাত হয়।