কম্পিউটার কিনলেই ক্যাশব্যাক, ই-বাইকে মিলছে ১০ হাজার টাকা পর্যন্ত সুবিধা
প্রযুক্তিপণ্য ও ই-বাইক কেনায় ক্রেতাদের জন্য বিশেষ মেগা ডিল অফার চালু করেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন। এই অফারে কম্পিউটার পণ্য কিনে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার এবং বিভিন্ন পণ্যে ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে।
প্রতিষ্ঠানটি জানায়, ‘ওয়ালটন কম্পিউটার মেগা ডিল অফার’ এবং ‘তাকিওন ই-বাইক মেগা ডিল অফার’ ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, ই-প্লাজা এবং ওয়ালটনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে পণ্য কিনলে এই সুবিধা মিলবে। অফারটি চলবে ৯ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
এই ক্যাম্পেইনের আওতায় ওয়ালটনের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার, মনিটর, স্পিকারসহ বিভিন্ন কম্পিউটার পণ্য কিনলে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার পাওয়া যাবে। পাশাপাশি নির্ধারিত কম্পিউটার পণ্যে ১ হাজার ৫০০ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে।
এছাড়া ওয়ালটনের তাকিওন ই-বাইক কিনলে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে।
ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ বলেন, আন্তর্জাতিক মানের প্রযুক্তিপণ্য সহজলভ্য করার পাশাপাশি গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করাই ওয়ালটনের লক্ষ্য। সেই লক্ষ্য থেকেই এই মেগা ডিল অফারের আয়োজন করা হয়েছে।
তিনি জানান, পণ্য কেনার পর স্বয়ংক্রিয়ভাবে এসএমএসের মাধ্যমে ক্যাশ ভাউচার বা ক্যাশব্যাকের পরিমাণ জানিয়ে দেওয়া হবে। পরে নির্ধারিত শোরুম থেকে ক্রেতারা সংশ্লিষ্ট সুবিধা গ্রহণ করতে পারবেন।
অফারের আওতায় কম্পিউটার অ্যাকসেসরিজের মধ্যে রয়েছে অ্যাকসেস কন্ট্রোল, কেবল ও কনভার্টার, কার্টিজ, সিসিটিভি, কুলার, হাব, পাওয়ার সাপ্লাই ইউনিট, রাউটার, স্মার্টওয়াচ, ট্যাবলেট, পাওয়ার ব্যাংক, মেমোরি কার্ড, র্যাম, এসএসডি, মাউস, পেনড্রাইভ, হেডফোন, ইউএসবি কেবল, স্পিকার, ইউপিএসসহ বিভিন্ন পণ্য।
বর্তমানে ওয়ালটনের তাকিওন সিরিজের ৮টি ই-বাইক মডেল বাজারে রয়েছে। এসব ই-বাইকের দাম ৭৮ হাজার ৭৫০ টাকা থেকে ১ লাখ ৬৯ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত।

