যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৩১ পূর্বাহ্, গাস্ট ৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভ্রমণের আগে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিসহ সম্ভাব্য সব ব্যয় বহনের মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময় ভ্রমণে কোনো ধরনের বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি তৈরি হলে তার ব্যয় বহনের জন্য পর্যাপ্ত অর্থের ব্যবস্থা থাকতে হবে।

এছাড়া যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। দূতাবাস সতর্ক করে বলেছে, এ ধরনের সুবিধার অপব্যবহার করলে স্থায়ী নেতিবাচক পরিণতি হতে পারে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, সরকারি সুবিধার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রে ভ্রমণ, উচ্চশিক্ষা কিংবা কর্মসংস্থানের সুযোগ হারাতে পারেন।

যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করা ব্যক্তিদের ভিসার শর্ত মেনে চলা এবং প্রয়োজনীয় আর্থিক প্রস্তুতি নিয়ে সফরে যাওয়ার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

Nagad