এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল, রিয়েলমির নতুন সি১০০এক্স

৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা নিয়ে বাংলাদেশের বাজারে রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন ‘সি১০০এক্স’ উন্মোচন করা হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, একবার পূর্ণ চার্জে ফোনটি দিয়ে সর্বোচ্চ ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে।

রিয়েলমির ল্যাব পরীক্ষার তথ্য অনুযায়ী, সি১০০এক্স একবার চার্জে সর্বোচ্চ ২১ ঘণ্টা ইউটিউব স্ট্রিমিং, ২৭ ঘণ্টা হোয়াটসঅ্যাপ ব্যবহার, ১৩ ঘণ্টা ফ্রি ফায়ার গেমপ্লে এবং ৮০৯ ঘণ্টা স্ট্যান্ডবাই সুবিধা দিতে পারে। ব্যাটারিটির স্বাস্থ্য ৭ বছর পর্যন্ত বজায় রাখার প্রযুক্তিও রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফোনটিতে ৬ দশমিক ৮ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। ৭২০×১৫৭০ পিক্সেল রেজ্যুলুশনের এই পর্দায় রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফ্লিকার-ফ্রি ডিসি ডিমিং এবং ৯০ দশমিক ৪ শতাংশ স্ক্রিন-টু-বডি অনুপাত।

শব্দের অভিজ্ঞতার জন্য রয়েছে ৩০০ শতাংশ আল্ট্রাবুম সাউন্ড। ফলে গেমিং, ভিডিও দেখা ও অন্যান্য মাল্টিমিডিয়া ব্যবহারে তুলনামূলক জোরালো শব্দ পাওয়া যাবে বলে দাবি করেছে রিয়েলমি।

সুরক্ষার জন্য ফোনটিতে আর্মরশেল প্রোটেকশন এবং আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে। ফটোগ্রাফির জন্য পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে।

ফোনটিতে বিভিন্ন এআই ফিচারের পাশাপাশি ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক রয়েছে। ডিজাইনে ব্যবহার করা হয়েছে গোলাকার কোণ এবং ফ্ল্যাগশিপ ফোনের আদলে নকশা।

Nagad

গোল্ডেন কোস্ট ও ডিপব্লু টাইডস—এই দুই রঙে পাওয়া যাবে রিয়েলমি সি১০০এক্স। ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ২১ হাজার ৯৯৯ টাকা। আর ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ২৩ হাজার ৯৯৯ টাকা।

এ ছাড়া ৪ জিবি সংস্করণে সর্বোচ্চ ৮ জিবি এবং ৬ জিবি সংস্করণে সর্বোচ্চ ১২ জিবি ডায়নামিক র‍্যাম ব্যবহারের সুবিধা রয়েছে।

এদিকে শিক্ষার্থীদের জন্য দারাজে রিয়েলমি সি১০০এক্স কেনায় ২ হাজার টাকা ছাড়ের বিশেষ ক্যাম্পেইন চলছে। স্বীকৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈধ শিক্ষার্থী পরিচয়পত্রসহ নির্ধারিত প্রক্রিয়ায় নিবন্ধন করে এ সুবিধা নিতে পারবেন। অফারটি ১০ থেকে ১৭ আগস্ট পর্যন্ত ব্যবহার করা যাবে।