হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:২৪ অপরাহন, গাস্ট ১৯, ২০২৬

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯৩১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন এবং সিলেট ও বরিশাল বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮২৩ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৯ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৮৭ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৯৩১ জনের মধ্যে উপসর্গ পাওয়া গেছে।

গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা গেছে ১ লাখ ৪৫ হাজার ৭১১ জনের শরীরে। প্রতিবেদন অনুযায়ী, এ সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৭ হাজার ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮০৫ জন।

Nagad