ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্, সেপ্টেম্বর ৫, ২০২৬

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতপরিচয় এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, এটি হত্যাকাণ্ড হতে পারে। কারণ, নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। সেখানে এক দম্পতি নতুন করে ভাড়া নিয়ে বসবাস করতেন। শুক্রবার রাতে কক্ষটি থেকে পচা দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলের সদস্যরা গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। এ সময় ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় এখন পর্যন্ত আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Nagad