এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্, সেপ্টেম্বর ২১, ২০২৬

রাজধানীর শেরেবাংলা নগরে আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর সংসদ ভবন এলাকার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে পুলিশের বিভিন্ন ইউনিট।

ঘটনার পর গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছিল, মরিয়মের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পরে আত্মহত্যার প্ররোচনার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

Nagad