বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৫১ পূর্বাহ্, সেপ্টেম্বর ২৬, ২০২৬

২০২৬ বিশ্বকাপকে ঘিরে বাণিজ্যিক কার্যক্রমে বড় সাফল্য পেয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম। বিশ্বকাপের বছরে তাঁর ব্যবসা থেকে বিতরণ করা মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৮০ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০০ কোটি টাকা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর তথ্য অনুযায়ী, বেকহ্যামের ব্র্যান্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে এই বিপুল মুনাফা করেছে।

২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে বেকহ্যামের সঙ্গে বাণিজ্যিকভাবে যুক্ত ছিল ম্যাকডোনাল্ডস, ভেরাইজন, পেপসি ও লে’জের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান। বিশ্বকাপ ঘিরে এসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারণায় বেকহ্যামের ব্র্যান্ডের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

শুধু মুনাফাই নয়, বিশ্বকাপের বছরে বেকহ্যামের ব্যবসার মোট আয়ও বেড়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তাঁর ব্র্যান্ডের আয় ২০ শতাংশ বেড়ে ৮ কোটি ৪০ লাখ পাউন্ডে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা।

ফুটবল ক্যারিয়ারে ইংল্যান্ড, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন বেকহ্যাম। অবসরের পর সেই জনপ্রিয়তাকেই তিনি বড় বাণিজ্যিক সাম্রাজ্যে রূপ দিয়েছেন।

মাঠের ক্যারিয়ার শেষ হলেও বিশ্বজুড়ে বেকহ্যামের তারকা খ্যাতি এখনও তাঁর ব্যবসার অন্যতম বড় সম্পদ হিসেবে কাজ করছে।

Nagad