সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন, কমেছে বাজার মূল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:২৮ অপরাহন, সেপ্টেম্বর ২৬, ২০২৬

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। তবে সপ্তাহজুড়ে কমেছে ডিএসইর বাজার মূলধন। একই সময়ে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৩৭৩ কোটি টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে তা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ হাজার ৮০২ কোটি টাকা বা দশমিক ২৬ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে ১ হাজার ১৫৪ কোটি ২১ লাখ টাকা। সপ্তাহ শেষে মোট লেনদেন দাঁড়িয়েছে ৩ হাজার ৯২৮ কোটি ৫৯ লাখ টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৭৭৪ কোটি ৩৮ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১২ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৫২টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১০৫টির কমেছে এবং ২৯টির শেয়ারদর অপরিবর্তিত ছিল।

Nagad