টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শীর্ষে এআইইউবি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:৫৮ অপরাহন, সেপ্টেম্বর ৩০, ২০২৬

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টিএইচই বুধবার (৩০ সেপ্টেম্বর) তাদের ওয়েবসাইটে ২০২৭ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং প্রকাশ করে। এতে এআইইউবি ৮০১-১০০০ র‌্যাঙ্কিং ব্যান্ডে অবস্থান করেছে।

এবারের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। পাশাপাশি র‌্যাঙ্কিংয়ে স্থান না পাওয়া আরও ১০টি বিশ্ববিদ্যালয়সহ মোট ৩৫টি বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের নাম তালিকায় রয়েছে।

টিএইচইর এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া গবেষণার মান, গবেষণাপত্রের উদ্ধৃতি, শিক্ষার্থী-শিক্ষক অনুপাত এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর উপস্থিতিসহ একাধিক সূচকও মূল্যায়নে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাদান ও গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং শিল্পখাতের সঙ্গে সংযোগও এই র‌্যাঙ্কিংয়ে বিবেচনা করা হয়। এআইইউবির ৮০১-১০০০ ব্যান্ডে অবস্থান শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সম্পৃক্ততার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির অগ্রগতির প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Nagad