টিকটকে পরিচয়, মানিকগঞ্জের কিশোরীকে ঢাকায় নিয়ে ধর্ষণের অভিযোগ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্, নভম্বর ২৬, ২০২৬

টিকটকের মাধ্যমে পরিচয়ের পর মানিকগঞ্জের এক কিশোরীকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক চীনা নাগরিকের বিরুদ্ধে।

এ ঘটনায় গ্রেপ্তার চীনা নাগরিক চেন ইয়ংকে বুধবার (২৫ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থী। এ ঘটনায় পরদিন তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে ২৪ নভেম্বর রাতে নিখোঁজ শিক্ষার্থী তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে সে।

এই তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। একই সঙ্গে চেন ইয়ংকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মুঠোফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

এ ঘটনায় চেন ইয়ংসহ অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ওই শিক্ষার্থীর বাবা।

Nagad

মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুলুস খান পাঠান বলেন, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। পরে শিক্ষার্থীর বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা থেকে তাকে উদ্ধার এবং চেন ইয়ংকে আটক করা হয়।

তিনি বলেন, টিকটকের মাধ্যমে পরিচয়ের পর বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জের একটি রেস্টুরেন্ট থেকে ওই শিক্ষার্থীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে একটি বাসায় আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে শিক্ষার্থী পুলিশকে জানিয়েছে।