পদ বাণিজ্য নিয়ে শিবিরকে চ্যালেঞ্জ দিলেন আম্মার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৩৯ অপরাহন, অক্টোবর ১, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ বাণিজ্যের অভিযোগের প্রমাণ দিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে চ্যালেঞ্জ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘টাকার বিনিময়ে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো পদ দিয়েছেন—এমন প্রমাণ শিবিরকে দিতে হবে।’


পোস্টে তিনি লেখেন, ‘গোটা বাংলাদেশের শিবির (সাথে পাকিস্তান শিবিরকেও নিয়েন) প্রতি চ্যালেঞ্জ-০১। আমি টাকার বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদ দিয়েছি প্রমাণ দেন, যেহেতু মিথ্যা অপপ্রচার করেন আপনারা আপনাদের প্যাডে মানুষকে নিয়ে এটা মুনাফেকির চরম পর্যায়।’

তিনি লেখেন, ‘সাহস থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করেন। ০১টা পদ বাণিজ্যের প্রমাণ দেখান। ২৪ ঘন্টা সময়…(নিজেদের গোয়েন্দা বাহিনী, সরকারী গোয়েন্দা সংস্থাসহ যত জায়গা থেকে তথ্য নেওয়া যায় নেন, সামনে আরো চ্যালেঞ্জ আসছে)।’