টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, ৪ দিন পর তদন্ত কমিটি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৪৭ অপরাহন, অক্টোবর ১৮, ২০২৬

সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের চার দিন পর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম এ তথ্য জানান।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কারখানা কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। তারা কারখানার কার্যক্রম চালু করতে ব্যস্ত রয়েছেন। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে সরকারকে বিস্তারিত প্রতিবেদন দিতে হয় ফায়ার সার্ভিসকে। এ কারণে স্বপ্রণোদিত হয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান পিএসসিকে কমিটির প্রধান করা হয়েছে।

তবে তদন্ত কমিটি কবে ঘটনাস্থল পরিদর্শনে যাবে, তা নিশ্চিত করতে পারেননি শাহীন আলম। কমিটির অন্য সদস্যদের নাম-পরিচয়ও তিনি জানাননি।

Nagad