প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ইভিএম ব্যবহার হবে না: ইসি সচিব

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৫৫ অপরাহন, নভম্বর ৮, ২০২৬

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সিনিয়র সচিব বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে। এ ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এবারের কোনো ভোটেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। তবে ইভিএম কীভাবে নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন।

এ সময় আখতার আহমেদ জানান, ৬ বছর বয়স থেকেই ব্যক্তির তথ্য-উপাত্ত সংগ্রহের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।

Nagad