এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:১৮ অপরাহন, নভম্বর ৮, ২০২৬

এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।

রোববার (৮ নভেম্বর) সকালে এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্ব গ্রহণের পর ফারুক আহমেদ বাহিনীর সদস্যদের সঙ্গে স্বাগত দরবারে অংশ নেন। এ সময় তিনি জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার সঙ্গে নিয়মতান্ত্রিকভাবে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

দেশের জননিরাপত্তা ও আইনের সুশাসন প্রতিষ্ঠায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সব পর্যায়ের সদস্যদের উদ্যোগী হওয়ার নির্দেশ দেন এসআরবির নতুন মহাপরিচালক।

ফারুক আহমেদের কর্মজীবন

১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ফারুক আহমেদ। এরপর রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ নেন তিনি।

Nagad

দীর্ঘ কর্মজীবনে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন ফারুক আহমেদ। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র‌্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধানের দায়িত্বেও ছিলেন তিনি।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানেও দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ।

তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন।