মিস ইউনিভার্সের মঞ্চে মাহি, তার সম্পর্কে জানা গেল ৫ তথ্য

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্, নভম্বর ১৩, ২০২৬

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। এই অর্জনের মধ্য দিয়ে ‘মিস ইউনিভার্স ২০২৬’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি। এবার বসছে প্রতিযোগিতাটির ৭৫তম আসর। বিশেষ এই আয়োজনের মঞ্চ বসেছে ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে।

আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে ইতোমধ্যে দেখা গেছে মাহিকে। কাজাখস্তান, লাটভিয়া, কঙ্গো, পাকিস্তান, কিউবা, ঘানা, আর্জেন্টিনা ও সুইডেনের প্রতিযোগীদের সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এই তারকা সম্পর্কে জেনে নেওয়া যাক পাঁচটি তথ্য—

প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি

মাহির প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। ‘সামিরা’ নাম ও ডাকনাম ‘মাহি’ মিলিয়ে শোবিজে তার নাম হয়েছে সামিরা খান মাহি।

মডেলিংয়ে যেভাবে শুরু

Nagad

২০১৪ সালে ‘রঙ আরটিভি ২০-২০ কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন মাহি। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে মডেলিংয়ে তার পরিচিতি তৈরি হয়।

তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তৃতীয়

তিন বোন ও এক ভাইয়ের মধ্যে মাহি তৃতীয়। তার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা গৃহিণী। সিলেট শহরের আম্বরখানায় বেড়ে ওঠেন তিনি।

নাটকে নিয়মিত অভিনয় শুরু ২০২১ সালে

২০২১ সালের শেষ দিকে নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন মাহি। ‘গার্লস স্কোয়াড’ নাটকের মাধ্যমে অভিনয়জগতে পরিচিতি পান তিনি।

২০২৫ সাল পর্যন্ত মাহির অভিনীত নাটকের সংখ্যা ১২০টির বেশি। বিনোদন অঙ্গনে তার পথচলা প্রায় এক যুগের। মডেলিং ও অভিনয়ের পর এবার আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি।