ডা. আব্দুস সামাদ আলিমের দুইদিন ব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্, december ২৪, ২০২২

রাজধানীর গুলশান ২ এর বে’স এজ ওয়াটার -এর এজ গ্যালারীতে বসছে ডা. আব্দুস সামাদ আলিম (ইমু) -এর একক আলোকচিত্র প্রদর্শনী দ্যা উইংস ওব ভাইব্র্যান্স (Solo Bird Photography Exhibition)। এই প্রদর্শনীতে ৬৫ প্রজাতির ৮৯ টি ছবি প্রদর্শন হচ্ছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে এই প্রদর্শনী শুরু হয়। রোববার (২৫ ডিসেম্বর) ও এই প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১১ থেকে রাত ৮ পর্যন্ত চলবে। দর্শনার্থীরা বিনামূল্যে এই পাখির ছবি গুলো দেখতে পারবেন। পাখি সম্পর্কে জানতে পারবেন। এই ছবি গুলো তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলা সহ, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালদ্বীপ, ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান থেকে তুলেছেন।

ডা. আব্দুস সামাদ আলিম (ইমু), একজন ক্লিনিক্যাল নিউরোলজিস্ট এবং পেশায় ব্যবসায়ী, কিন্তু হৃদয়ে একজন আগ্রহী ফটোগ্রাফার, অনেক প্রতিভার অধিকারী একজন মানুষ। যিনি ইতো মধ্যে বেশ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে সুনাম কুড়িয়েছেন।

ছবি: শাহজালাল রোহান

নৈস্বর্গের অপার সৌন্দর্যকে ফ্রেম বন্ধী করে ধরে রাখতে পারার এক আবেগময় প্রচেষ্টাই একজন ওয়াইল্ড-লাইফ ফটোগ্রাফার-এর জন্য সর্বোচ্চ প্রেরণা। তেমনই একজন সমানধন্য নিবেদিতপ্রাণ ওয়াইল্ড-লাইফ ফটোগ্রাফার ডা. আব্দুস সামাদ আলীম-এর নিরলস পরিশ্রম-এর ফসল “দ্য উইংস অফ ভাইব্যান্স” – ওয়াইল্ড-লাইফ ফটোগ্রাফির এক অনবদ্য শাখা বার্ড ফটোগ্রাফির একটি অতুলনীয় সংকলন।

যেখানে স্থান পেয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের জানা অজানা হাজারো পাখিদের ভেতর থেকে ফ্রেম বন্ধী করে আনা অনন্য কিছু পাখির আলোকচিত্র। এই অসাধারণ সংকলনটির মোড়ক উন্মোচন উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে দুইদিনব্যাপী (২৪ ডিসেম্বর, শনিবার ও ২৫ ডিসেম্বর, রবিবার) একক আলোকচিত্র প্রদর্শনীর ।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর গুলশানের এজ গ্যালারী’তে ডা. আব্দুস সামাদ আলিম-এর দ্যা উইংস ওব ভাইব্র্যান্স শিরোনামের এই আলোকচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার মাননীয় রাষ্ট্রদূত লি জ্যাং কিউন।

Nagad

বিপুল সংখ্যক দর্শনার্থী ও পাখি প্রেমীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এই প্রদর্শনীটি উপভোগ করছেন।

সারাদিন. ২৪ ডিসেম্বর