লালমনিরহাটে ট্রাক্টরের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট প্রতিনিধি:
প্রকাশিত: ৭:১৪ অপরাহন, নভম্বর ২৯, ২০২৩

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সুকানদিঘী বাজারে ট্রাক্টরের ধাক্কায় আব্দুল জব্বার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ বুধবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সুকানদিঘী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল জব্বার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকার মৃত গমরদ্দির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুকানদিঘী বাজারে আসছিলেন আব্দুল জব্বার। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দেয়। ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ সত্যতা নিশ্চিত করেছেন।