বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্, অক্টোবর ৩০, ২০২৬

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে জাপান সরকার সম্মতি দিয়েছে—দেশের কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবর নাকচ করেছে টোকিও। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ দাবির কোনো সত্যতা নেই।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি কিতামুরা তোশিহিরো বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু বার্তায় দাবি করা হয়েছে, বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে জাপান সরকার। তবে এ দাবি সত্য নয়।

কিতামুরা তোশিহিরো আরও জানান, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের শীর্ষ বৈঠকেও এ ধরনের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।

এ বিষয়ে বিস্তারিত জানতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত দুই দেশের শীর্ষ বৈঠকের বিবরণ দেখার পরামর্শ দিয়েছেন তিনি। সূত্র: বাংলাট্রিবিউন।

Nagad