আদর্শ সমাজ গঠনে চিকিৎসকদের ভূমিকা চাইলেন জামায়াতের আমির

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:২৪ অপরাহন, december ২৫, ২০২৪

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

আদর্শ সমাজ গঠনে চিকিৎসকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, চিকিৎসকরা চাইলে মানবিক মূল্যবোধে গড়া একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় চিকিৎসক সমাবেশে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, মানবিক রাষ্ট্র গড়ার পথে চিকিৎসা খাত উদাহরণ হতে পারে। জ্ঞান অর্জন ও গবেষণার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, গবেষণা এবং শিক্ষার উন্নয়ন ছাড়া একটি দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারে না।

তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর করতে পারলেই একটি সত্যিকারের পরিবর্তনের সূচনা হবে। দেশের চলমান পরিবর্তনের ধারা ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।