ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৪২০ জন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:২৫ অপরাহন, জুলই ১৩, ২০২৫

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২০ জন।

রোববার (১৩ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ৫৬ জন এবং আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৮০ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ শতাংশ পুরুষ ও ৪১ শতাংশ নারী।

বিভাগওয়ারি চিত্র:

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪২০ জনের মধ্যে, বরিশাল বিভাগ (সিটি ছাড়া): ১১৬ জন, চট্টগ্রাম বিভাগ (সিটি ছাড়া): ৭৯ জন, ঢাকা বিভাগ (সিটি ছাড়া): ৬০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৫৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ২৫ জন, খুলনা বিভাগ (সিটি ছাড়া): ২৬ জন, রাজশাহী বিভাগ (সিটি ছাড়া): ৪৫ জন, রংপুর বিভাগ (সিটি ছাড়া): ৩ জন, ময়মনসিংহ বিভাগ (সিটি ছাড়া): ৯ জন।

গত ২৪ ঘণ্টায় ৪৮১ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেয়েছেন ১৩ হাজার ৫৮৪ জন।

Nagad

নতুন ৪২০ জন নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৮০ জন। এদের মধ্যে ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু থেকে বাঁচতে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সচেতনতা বজায় রাখার আহ্বান জানিয়েছে।