পল্লবীতে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গুলি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:১২ অপরাহন, জুলই ১৩, ২০২৫

সংগৃহীত ছবি

পল্লবীর আলব্দিরটেক এলাকায় ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন— মো. নিলয় হোসেন বাপ্পি (২৯), মো. মামুন মোল্লা (৩৩) ও মো. রায়হান (২৮)।

ঘটনার শিকার প্রতিষ্ঠান ‘এ কে বিল্ডার্স’-এর কর্মকর্তারা জানিয়েছেন, হামলার আগে একাধিকবার ফোন করে চাঁদার হুমকি দেয়া হয়েছিল। এ ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হয়। সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসী জামিলসহ বাকি জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

এর আগে, শুক্রবার (১৩ জুলাই) বিকেল পাঁচটার দিকে চাঁদা আদায়ের উদ্দেশ্যে পল্লবীর আলব্দিরটেক এলাকায় অবস্থিত ‘এ কে বিল্ডার্স’-এ হামলা চালানো হয়। গুলিবর্ষণের সময় কোম্পানির একজন কর্মকর্তা আহত হন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, জামিল নামে এক শীর্ষ সন্ত্রাসী ঘটনার মূল হোতা। তাকে ধরতে বিশেষ অভিযান চলছে।

Nagad