সমাবেশ শেষে সোহরাওয়ার্দী উদ্যান পরিষ্কারে নেমেছে জামায়াত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪৬ অপরাহন, জুলই ১৯, ২০২৫

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ শেষে জায়গাটি পরিষ্কারের কাজে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি লেখেন, ‘আমরা সোহরাওয়ার্দী উদ্যান মাঠ পরিষ্কার কর্মসূচি শুরু করছি। পরিপূর্ণভাবে পরিষ্কার করে দেব ইনশাআল্লাহ।’

এর আগে আজ দুপুর ২টা থেকে শুরু হয় জামায়াতের জাতীয় সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ ঘিরে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবার’ এবং ‘দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা’ স্লোগানে মুখরিত হয় উদ্যানের চারপাশ।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর শুরু হয় সমাবেশের মূল কার্যক্রম। সমাবেশে ৭ দফা দাবি উত্থাপন করে জামায়াত।

সমাবেশের পর উদ্যানের চারপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে দলটির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত হচ্ছে।

Nagad