জুলাই হত্যাকাণ্ড: সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জন ট্রাইব্যুনালে হাজির

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্, জুলই ২০, ২০২৫

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় সাবেক ৯ মন্ত্রীসহ মোট ৩৯ জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রবিবার (২০ জুলাই) সকালে পৃথক প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর সাবেক পরিচালক জিয়াউল আহসানসহ ১৪ জনকে আনা হয় ট্রাইব্যুনালে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে হাজির করা হয় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং প্রধানমন্ত্রীর সাবেক বেসরকারি খাত উন্নয়ন উপদেষ্টা সালমান এফ রহমানসহ আরও ১৫ জনকে।

নারায়ণগঞ্জ কারাগার থেকে আনা হয় সাবেক শিল্পমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে।

এই তালিকায় আছেন আরও সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তারা। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে রয়েছে ‘মুগ্ধ হত্যা মামলা’, নরসিংদী, কক্সবাজার ও সিলেটের পৃথক হত্যা ও নির্যাতনের মামলাসহ মোট সাতটি মামলা।

Nagad

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময় এসব ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। প্রসিকিউশন জানিয়েছে, মামলাগুলোর তদন্ত এখনো চলমান রয়েছে, তাই আজকের শুনানিতে তারা সময় প্রার্থনা করবেন।