ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৯

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১০:৪৭ অপরাহন, জুলই ২৩, ২০২৫

ছবি: এআই

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৬৯ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১৯ জন।

বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরিশালে (সিটি করপোরেশনের বাইরে): ৮৯ জন, চট্টগ্রামে (সিটি করপোরেশনের বাইরে): ৩৮ জন, ঢাকায় (সিটি করপোরেশনের বাইরে): ৫৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়: ২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়: ৬১ জন, ময়মনসিংহে (সিটি করপোরেশনের বাইরে): ৯ জন, রাজশাহীতে (সিটি করপোরেশনের বাইরে): ৩০ জন, রংপুরে (সিটি করপোরেশনের বাইরে): ৪ জন।

এই ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩১ জন। এ নিয়ে চলতি বছরে মোট সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৬০ জন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪৫ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের এবং আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন।
২০২৩ সালে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

Nagad

জনস্বাস্থ্যবিদরা মনে করছেন, চলমান বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বাড়ায় সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই নাগরিকদের সচেতনতা ও স্থানীয় প্রশাসনের সমন্বিত অভিযান জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।