এনটিআরসিএ’র নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান হিসেবে মো. আমিনুল ইসলামকে পদায়ন করা হয়েছে। তিনি বর্তমান চেয়ারম্যান মো. মফিজুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
রোববার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, এনটিআরসিএ চেয়ারম্যান মফিজুল ইসলামকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। উভয় আদেশই অবিলম্বে কার্যকর হবে।