‘নতুন বাংলাদেশ’ গড়ার লড়াই চলছে: এনসিপি আহ্বায়ক

গাজীপুর সংবাদদাতা:গাজীপুর সংবাদদাতা:
প্রকাশিত: ৭:৩০ অপরাহন, জুলই ২৯, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা দেশের প্রতিটি অঞ্চলে তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করছেন এবং “নতুন বাংলাদেশ” গঠনে কাজ চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুরে এনসিপির ‌জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল’-এ তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

নাহিদ ইসলাম বলেন, আমাদের রাজনৈতিক সংগ্রাম এখনো শেষ হয়নি। আমরা দেশের প্রতিটি জেলায় সংগঠন গড়ছি, এবং যেখানেই বাধা এসেছে, আমরা সেখানেই দাঁড়িয়েছি।

তিনি আরও অভিযোগ করেন, গাজীপুরে তাদের কর্মসূচি চলাকালে স্থানীয় কিছু মহল বাধা দেওয়ার চেষ্টা করেছে। তবে দলের নেতাকর্মীরা তা মোকাবিলা করেছেন বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘গোপালগঞ্জেও আমাদের বাধা দিয়ে রাখা যায়নি। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি। আমরা গাজীপুরের মাটিতেও এসেছি। দেশের ৬৪টি জেলায় আমরা গিয়েছি, যাবো। আমরা ঘোষণা করেছি, দেশের প্রতি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করবো। মুজিববাদদের আমরা বিচারের আওতায় আনবো।’

Nagad