ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৩

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৩৫ অপরাহন, জুলই ২৯, ২০২৫

ডেঙ্গু। ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১০১ জন, চট্টগ্রামে ৬৪, ঢাকার বাইরে ৫২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৬, দক্ষিণে ৬০, খুলনায় ২৬, রাজশাহীতে ৩৮, রংপুরে ৫ ও ময়মনসিংহে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ সময়ে ৩৬৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩১৬ জন। তাদের মধ্যে ৫৮.৭ শতাংশ পুরুষ এবং ৪১.৩ শতাংশ নারী।

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে।

গত বছর দেশে ডেঙ্গুতে ৫৭৫ জন এবং ২০২৩ সালে ১ হাজার ৭০৫ জন মারা যান।

Nagad