১০২ জন এসিল্যান্ডকে একযোগে প্রত্যাহার, জনস্বার্থে সিদ্ধান্ত
দেশজুড়ে বিভিন্ন জেলায় দায়িত্বরত ১০২ জন সহকারী কমিশনার (ভূমি)—এসিল্যান্ডকে প্রত্যাহার করেছে সরকার। জনস্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৮টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিসিএস ক্যাডারের সংশ্লিষ্ট সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনারদের বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ জনস্বার্থে জারি হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, এসিল্যান্ডরা ভূমি প্রশাসন ও জনগণের বিভিন্ন নাগরিক সেবা পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাদের এই গণপদায়ন প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রজ্ঞাপনগুলো দেখতে এখানে ক্লিক করুন।

